ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ 📢 ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না : বিমানবাহিনী প্রধান 📢 আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা : ট্রাইব্যুনালে হাজির ৮ আসামি 📢 পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল 📢 বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি 📢 বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম গ্রেপ্তার, ডিভাইস জব্দ 📢 গণঅভ্যুত্থান-পরবর্তী ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ 📢 ফেসবুক–ইউটিউবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির 📢 ‘ক্ষমতায় গেলে যে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত’ 📢 নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২৯ জানুয়ারী ২০২৬, ২:১০ পিএম
অনলাইন সংস্করণ

কাঁচাপাট সংকটে রবিবার থেকে বন্ধ হচ্ছে খুলনার ২৩ জুট মিল

অতিবৃষ্টির কারণে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে কাঙ্খিত পাট উৎপাদন হয়নি। দেশীয় মিল বাঁচাতে ৮ সেপ্টেম্বর থেকে সরকার রপ্তানি বন্ধ করে দিয়েছে। মিলগুলোতে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কাঁচা মালের অভাব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জুট মিল মালিকদের সংগঠন রবিবার থেকে খুলনা ২৩টি মিলের উৎপাদনের চাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মে-জুন মাসে দক্ষিণ জনপদে অতিবৃষ্টিতে উৎপাদন ব্যাহত হয়। ১ জুলাই পাট মৌসুম শুরু হলেও দৌলতপুর ও নারায়ণগঞ্জ মোকামে কাঙ্খিত এ পণ্য আসেনি। পাশাপাশি ভারত সে দেশের কৃষকদের বাঁচাতে রপ্তানি নিষিদ্ধ করে। বিপদে পড়ে যায় খুলনার রপ্তানিকারকরা। সুযোগ বুঝে স্থানীয় মোকামে অবৈধভাবে মজুদ করা হয়েছে। রপ্তানির সুযোগ না থাকায় চুকনগর, কপিলমুনি, তেরখাদা, ঝাউডাঙ্গা, তালা, কলারোয়া ও পারুলিয়া হাটে দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। মিলগুলো কাঁচামাল সংগ্রহ করতে পারছে না।

মিল মালিকদের সংগঠন দৌলতপুর জুট মিল, খালিশপুর জুট মিল, স্টার জুট মিল, সাগর জুট, জুট টেক্সটাইল, জয় জুট, হাবিব এ্যগো জুট, আইয়ান জুট, যশোর জুট, নোমানী জুট, ওহাব জুট, ফারুক জুট, ওয়েব জুট, সুপার জুট, এফ আর জুট, ওয়েব জুট, কোয়ালিটি জুট, ইয়াসিন জুট, আগামী রবিবার থেকে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

জুট মিল মালিকদের সংগঠন সরকারকে দেওয়া এক চিঠিতে উল্লেখ করেছে, মিলগুলোতে কাঁচামালের সংকট দেখা দিয়েছে। উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পথে। স্থানীয় বাজারগুলোতে অস্বাভাবিক মূল্য বেড়েছে। মধ্যসত্ত্বাভোগীরা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। বিজেএসএর চেয়ারম্যান তাপস প্রামাণিক আজকের প্রেক্ষাপট নিয়ে বলেন, মজুদদার সবকিছু নিয়ন্ত্রণ করছে। তিনি আশঙ্কা করছেন রপ্তানিকারকদের কারসাজির কারণে মূল্য আরও বৃদ্ধি হতে পারে।

পাট অধিদপ্তর, খুলনার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) সরজিৎ সরকার বলেন, দক্ষিণ জনপদের এসব হাটে প্রতি মণ ৪ হাজার ৮শ’ টাকা থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। বুধবার মন প্রতি ২শ’ টাকা দাম কমেছে। জানুয়ারির এ সময় কৃষকের ঘরে মজুদ নেই।

মংলা কাস্টমস হাউজের সহকারী কমিশনার লোপা সাহা গত ২০ জানুয়ারি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, ২০২৫-২৬ অর্থ বছরে মংলা বন্দর থেকে কোন পাট রপ্তানি হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না : বিমানবাহিনী প্রধান

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা : ট্রাইব্যুনালে হাজির ৮ আসামি

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম গ্রেপ্তার, ডিভাইস জব্দ

গণঅভ্যুত্থান-পরবর্তী ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫

ফেসবুক–ইউটিউবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির

‘ক্ষমতায় গেলে যে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত’

আহত রিকশাচালক রনির জ্ঞান ফেরেনি

১০

৮ ছাত্রকে মাথা ন্যাড়া করার ঘটনায় ডুমুরিয়ায় তোলপাড়

১১

আধুনিক ডুমুরিয়া- ফুলতলা গড়তে ধানের শীষে ভোট দিন- আলি আসগার লবি

১২

নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

১৩

ডিবি হারুন ও মনিরুলসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৪

৭১ আমাদের দেশ দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে : ফখরুল

১৫

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

১৬

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

১৮

ভোরে ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

১৯

আজ পবিত্র শবে বরাত

২০