ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি 📢 হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন 📢 ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার 📢 বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির 📢 মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ 📢 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 📢 চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত 📢 তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক 📢 ‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা 📢 খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফকিরহাটে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে ২০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি আব্দুর রহমান (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার (১০ ডিসেম্বর) সকালে ফকিরহাট মডেল থানার মাধ্যমে তাকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মানজাল হকের ছেলে এবং পেশায় ট্রাকচালক। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–৬ মঙ্গলবার রাতেই যশোর সদর থেকে তাকে আটক করে। পরে ফকিরহাট থানা পুলিশ রাতে তাকে থানায় নিয়ে আসে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মোংলার বাসিন্দা ওই যুবতীর মা দ্বিতীয় বিয়ে করে ফকিরহাটে বসবাস শুরু করেন। সে সুবাদে তরুণীটি নিয়মিত মায়ের কাছে ফকিরহাটে যাতায়াত করতেন। প্রায় পাঁচ মাস আগে আসামি আব্দুর রহমানের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি গত ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে তিনি কৌশলে ফকিরহাট বাসস্ট্যান্ডে ফেলে রেখে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে মামলায় উল্লেখ রয়েছে। ঘটনার পর ৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় ওই নারী ধর্ষণ মামলা (নং-৬) দায়ের করেন। এরপর থেকেই আসামি পলাতক ছিলেন। র‌্যাবের অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “ধর্ষণ মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করে প্রতিবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত

১০

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১১

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১২

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

১৩

আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

১৪

শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয়’ হয়ে গেছেন

১৫

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

১৬

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

১৭

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

১৮

জিয়াউর রহমানের গৌরবময় জন্মদিন আজ

১৯

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান

২০