ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :৩১ জানুয়ারী ২০২৬, ২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

সাতক্ষীরায় মাছের ঘেরের শ্যালো মেশিনের বৈদ্যুতিক মটরের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার তেতুলতলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর ছেলে মো. মনিরুল ইসলাম (৩৬) ও শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলাম ওরফে খোকার ছেলে মো. সবুজ (৪২)।

শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মজিদ জানান, সদর উপজেলার তেতুলতলা মোড়ে মনিরুল ইসলামের একটি সাদা মাছের ঘের রয়েছে। শনিবার সকাল ৭টার দিকে মনিরুল তার ঘেরে বসানো শ্যালো মেশিনের বৈদ্যুতিক মোটরের তার কাটতে গিয়েছিল। ভুলবশতঃ প্লাস দিয়ে সচল থাকা বিদ্যুৎ লাইনের তার কাটার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি বুঝতে পেরে পার্শ্ববর্তী ঘেরের মালিক সবুজ দ্রুত এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। এসময় সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে দু’জনেই ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০