ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি 📢 হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন 📢 ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার 📢 বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির 📢 মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ 📢 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 📢 চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত 📢 তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক 📢 ‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা 📢 খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত
সংবাদ এখন ডেস্ক
আপডেট :০৪ জানুয়ারী ২০২৬, ৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকার নির্ধারিত মূল্যে মিলছে না এলপি গ্যাস

নতুন করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়েনি। অথচ সরকার নির্ধারিত দামে খুলনায় মিলছেনা নিত্যপ্রয়োজনীয় এ পণ্য। বরং নগরীর এক এক দোকানে এক এক রকম দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। গত তিন দিনের ব্যবধানে সিলিন্ডার প্রতি দুইশ টাকা বেড়েছে। গত ২ ডিসেম্বর সর্বশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। আগামীকাল ৪ জানুয়ারী নতুন বছরের দাম ঘোষণা করার কথা রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিলিন্ডার গ্যাসের দামের বৃদ্ধির বিষয়ে খুচরা বিক্রেতা অনুপম গ্যাস চুলা সেন্টারের পরিচালক তোবারেক হোসেন বলেন, ইউরোপ জুড়ে অতিরিক্ত শীত পড়ায় গ্যাসের সাপ্লাই কম। এজন্য হঠাৎ করে গত তিনদিন ধরে গ্যাসের দাম বেড়েই চলেছে। তিন দিন আগে বসুন্ধরা, ওমেরা ১২ কেজি সিলিন্ডার গ্যাস বিক্রি করেছি ১২৫০ টাকা। তিন দিনের ব্যবধানে ১৪৫০ টাকা বিক্রি করতে হচ্ছে। এছাড়া অন্যান্য গ্যাস যা বিক্রি হচ্ছিল ১১৫০ টাকা তা এখন ১৩৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়। নগরীর আসাদ ষ্টোর, জুয়েল এন্টারপ্রাইজ, ইক্করা এন্টারপ্রাইজে ১২ কেজি সিলিন্ডার গ্যাস ১৩৫০ থেকে ১৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বেসরকারি চাকুরীজীবী রফিকুল ইসলাম বলেন, সীমিত আয়ে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। তারপর যদি এভাবে হঠাৎ করে ইচ্ছে খুশি মত ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করেন তাহলে আমাদের ধার দেনা করা ছাড়া উপায় থাকে না। শ্রমিক চন্দন রায় বলেন, তীব্র শীতে আমাদের দৈনিক কাজ ঠিকমতো হচ্ছে না। তারপরে জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি হলে চরম বিপদে পড়তে হয়।

নগরীর দোলখোলা ইসলামপুর মোড়ের ব্যবসায়ী আনিছ বলেন, “নতুন বছরে গ্যাসের দাম বাড়বে, এমন খবর জেনে বড় বড় ব্যবসায়ীরা মজুদ রেখেছে। গত দু’দিন ধরে নগরীতে রয়েছে গ্যাসের প্রবল সংকট। কোনো কেম্পানীর গ্যাস পাওয়া যাচ্ছে না। কৃত্রিম সংকটের কারণেই মূলত গ্যাসের দাম বেড়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত’

বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

১০

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

১১

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

১২

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

১৩

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৪

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

১৫

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

১৬

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

১৭

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত

১৮

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১৯

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

২০