ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :০৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে যাবেন। সেখানে নির্বাচনি জনসভা শেষে নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। প্রায় দুই দশক পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দীর্ঘ ২৩ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায় জনসভা করবেন। এজন্য প্রস্তুত হচ্ছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। বিএনপির এই নির্বাচনি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন। প্রায় দুই যুগ পর তারেক রহমানকে সরাসরি দেখতে পাওয়ার আশায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। এলাকাবাসী মনে করেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন গুরত্বপূর্ণ ।

পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরে এখানে আসছেন। প্রয়োজনীয় নিরাপত্তার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পর নীলফামারীতে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাওয়ার জন্য সেখানকার নেতাকর্মীরা উচ্ছ্বসিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল

ভারতের মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১৮

শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেবো : জামায়াত আমির

মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করছে সৌদি, কিনতে পারছেন যারা

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার : প্রেস সচিব

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

১০

নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

১১

নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

১২

ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না : বিমানবাহিনী প্রধান

১৩

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা : ট্রাইব্যুনালে হাজির ৮ আসামি

১৪

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

১৫

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি

১৬

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম গ্রেপ্তার, ডিভাইস জব্দ

১৭

গণঅভ্যুত্থান-পরবর্তী ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫

১৮

ফেসবুক–ইউটিউবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির

১৯

‘ক্ষমতায় গেলে যে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত’

২০