ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :০৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বিকেল সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সময়ে তিনিই প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সেই সময়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি ছিলেন। ওই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে শেখ হাসিনার অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল

ভারতের মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১৮

শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেবো : জামায়াত আমির

মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করছে সৌদি, কিনতে পারছেন যারা

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার : প্রেস সচিব

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

১০

নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

১১

নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

১২

ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না : বিমানবাহিনী প্রধান

১৩

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা : ট্রাইব্যুনালে হাজির ৮ আসামি

১৪

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

১৫

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি

১৬

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম গ্রেপ্তার, ডিভাইস জব্দ

১৭

গণঅভ্যুত্থান-পরবর্তী ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫

১৮

ফেসবুক–ইউটিউবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির

১৯

‘ক্ষমতায় গেলে যে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত’

২০