ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ 📢 ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না : বিমানবাহিনী প্রধান 📢 আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা : ট্রাইব্যুনালে হাজির ৮ আসামি 📢 পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল 📢 বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি 📢 বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম গ্রেপ্তার, ডিভাইস জব্দ 📢 গণঅভ্যুত্থান-পরবর্তী ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ 📢 ফেসবুক–ইউটিউবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির 📢 ‘ক্ষমতায় গেলে যে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত’ 📢 নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
সংবাদ এখন ডেস্ক
আপডেট :৩১ জানুয়ারী ২০২৬, ২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১১ দলীয় নির্বাচনী ঐক্যে এনসিপির লক্ষ্য সংস্কার বাস্তবায়ন : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে জোট গঠন করলেও নতুন বন্দোবস্তের লড়াই চলমান। ১১ দলীয় নির্বাচনী ঐক্যে এনসিপির লক্ষ্য সংস্কার বাস্তবায়ন করা। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে দলটির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, এনসিপির জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। যখন আমরা গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতির মধ্য দিয়ে ২০২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি, সেই দল একটি জোট প্রক্রিয়ার মধ্য দিয়ে ইলেকশনে অংশগ্রহণ করছে। এখানে কতগুলো বিষয় আসছে যেগুলো পুরো এনসিপির জার্নির সঙ্গে রিলেটেড। আমরা যখন জাতীয় নাগরিক পার্টি শুরু করি, আমরা কতগুলো প্রতিশ্রুতি দিয়ে, ঘোষণাপত্র দিয়ে শুরু করেছিলাম।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দলের নেতৃত্ব তৈরি হয়েছে। আমাদের যেই চিন্তা বা আদর্শের জায়গাটা, সেটাও গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত। আমরা আগস্টে শহীদ মিনারে স্পষ্টত কয়েকটি কথা বলেছিলাম। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ আমরা একটা ফ্যাসিবাদী যে সিস্টেম গত ১৬ বছরে তৈরি হয়েছে, গত ৫০ বছরে স্বাধীনতার পর থেকেই যে ব্যবস্থা তৈরি হয়েছে এবং যেটার কারণে আমরা প্রকৃত গণতন্ত্রে কখনো পৌঁছাতে পারি নাই।

এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনার সময় বা বিগত রেজিম এদের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং আমাদের জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয়েছিল, জুলাইয়ের পরিস্থিতিতে সারা দেশের মানুষকে রাজপথে নিয়ে এসে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। এই ব্যবস্থাকে বিলুপ্ত করে একটা নতুন বন্দোবস্ত করতে হবে, যে বন্দোবস্তটা বাংলাদেশে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করবে।

নাহিদ ইসলাম বলেন, এটা গণতন্ত্র নিশ্চিত করবে। অর্থনৈতিক বৈষম্য দূর করবে। এটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের জন্য নিশ্চিত করবে। আমাদের ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য– সেগুলাকে লক্ষ্য করে আমরা জাতীয় মর্যাদা নিয়ে বিশ্বের বুকে দাঁড়াতে পারব। এটা ছিল আমাদের প্রাথমিক আকাঙ্ক্ষা। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার এবং গত দেড় বছরের অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমরা আজকের পরিস্থিতিতে আছি।

নাহিদ আরও বলেন, আমরা অনেক অপরচুনিটি মিস করেছি কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং আমাদের অনেক কিছু অর্জন হয়েছে। ফলে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং আমরা নতুন বন্দোবস্তে সেই লড়াইয়ের দিকে যাব।

তিনি বলেন, এই জোট প্রক্রিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে, আমাদের এই যে লক্ষ্য নতুন বন্দোবস্তের, পুরোনো দলের সঙ্গে জোট করার ফলে লক্ষ্য থেকে আমরা সরে এলাম কি না। আমরা এটা স্পষ্ট করেছি যে, আমাদের জোটটার ন্যূনতম কিছু রাজনৈতিক জায়গায় ঐকমত্য রয়েছে এবং মূলত এটা নির্বাচনী একটা জোট। এই জোটের নামও ১১ দলীয় নির্বাচনী ঐক্য। আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের সংস্কারের যে দাবি, আমরা সেটাকে বাস্তবায়ন করব। আমাদের প্রায়োরিটি আমরা বাস্তবায়নের চেষ্টা করব। এ কারণে আমরা এনসিপির পক্ষ থেকে একটা আলাদা ইশতেহার দিচ্ছি, জামায়াতে ইসলামী তাদের একটা ইশতেহার দিয়েছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা নাগরিক হিসেবে তার মানব অধিকার, অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকার কীভাবে নিশ্চিত করব? আমাদের ন্যাশনাল ডিগনিটির কোশ্চেন যে, আমরা আমাদের জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে জনগোষ্ঠী হিসেবে আমরা কীভাবে মর্যাদা নিয়ে দাঁড়াব। একটা ডিগনিফাইড কান্ট্রি আমরা গড়ে তুলতে পারব, সেটার জন্য আমরা আমাদের সক্ষমতা, আমরা আধিপত্যবাদ বিরোধিতার কথা বলছি। এটা আমাদের স্লোগান কিন্তু আমি কীভাবে আধিপত্যবাদ বিরোধিতা করব, আমার সঙ্গে এতগুলো পরাশক্তি যারা বাংলাদেশকে ডমিনেট করতে চায়, সেটার একমাত্র সমাধান হচ্ছে আমার নিজের সক্ষমতা বৃদ্ধি করা, নিজেকে গঠন করা, নিজের অর্থনীতি-রাষ্ট্র সেটাকে আমি আবার কীভাবে তৈরি করব সেটাই আমার ন্যাশনাল ডিগনিটি বৃদ্ধি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না : বিমানবাহিনী প্রধান

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা : ট্রাইব্যুনালে হাজির ৮ আসামি

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম গ্রেপ্তার, ডিভাইস জব্দ

গণঅভ্যুত্থান-পরবর্তী ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫

ফেসবুক–ইউটিউবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির

‘ক্ষমতায় গেলে যে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে জামায়াত’

আহত রিকশাচালক রনির জ্ঞান ফেরেনি

১০

৮ ছাত্রকে মাথা ন্যাড়া করার ঘটনায় ডুমুরিয়ায় তোলপাড়

১১

আধুনিক ডুমুরিয়া- ফুলতলা গড়তে ধানের শীষে ভোট দিন- আলি আসগার লবি

১২

নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

১৩

ডিবি হারুন ও মনিরুলসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৪

৭১ আমাদের দেশ দিয়েছে, ভবিষ্যৎ দিয়েছে : ফখরুল

১৫

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

১৬

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

১৮

ভোরে ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

১৯

আজ পবিত্র শবে বরাত

২০