সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ৮ শিক্ষার্থীকে সেলুনে নিয়ে মাথা ন্যাড়া করার ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এছাড়া সম্প্রতি দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ১৬ টি বেত্রাঘাত দেয়ায় অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।
সরেজমিনে এলাকাবাসী জানায়, ডুমুরিয়া রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা লুৎফুন্নেসা বেগম সম্প্রতি দাঁড়িপাল্লার ভোট চেয়ে শিক্ষার্থীদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেন। এতে আপত্তি সাধে সনাতন ধর্ম অবলম্বি ছাত্ররা। অবশেষে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষিকা ৮ ছাত্রকে সেলুনে নিয়ে মাথা ন্যাড়া করে দেন। এরা হচ্ছে
সত্যজিৎ মন্ডল, মনিন্তিকেশ মন্ডল, পার্থ সরকার, অর্ঘ্য বালা, হীরামন গায়েন, কার্তিক, সাকিব, আবিদ। এছাড়া কয়েকদিন পূর্বে দীপ্তি সরকার নামে এক স্কুল ছাত্রীকে বেদম বেত্রাঘাত করেন।
এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অভিযোগ তিনি পেয়েছেন। সেলুনে নিয়ে ৮ ছাত্রের চুল কাটার ঘটনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্কুলের প্রধান শিক্ষিকা স্বীকার করেছেন বলে তিনি জানান। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।বিষয়টি নিয়ে কথা হয় প্রধান শিক্ষিকার লুৎফুন্নেসা খাতুনের সঙ্গে। তিনি ছাত্রদের মাথা ন্যাড়া করার ঘটনার স্বীকার করে তার ভুল হয়েছে বলে উল্লেখ করেন।
মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার ঘটনায় ভুক্তভোগী ছাত্ররা চরম লজ্জা ও অপমানিত হয়েছে বলে তাদের অভিভাবকরা জানান।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ
১
ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না : বিমানবাহিনী প্রধান
২
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা : ট্রাইব্যুনালে হাজির ৮ আসামি
৩
পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল
৪
বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি