ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আজ রবিবার বিকালে খুলনার ফুলতলা উপজেলায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
ফুলতলার ৬ নং ওয়ার্ডে গোলাম কিবরিয়া ও রবিউল ইসলাম শেখের নেতৃত্বে বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী খুলনা ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলী আসগার লবির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
এসময় সাবেক এমপি আলী আসগর লবি বলেন,এখন সময় এসেছে দেশ গড়ার। দেশে ধানের শীষের জোয়ার এসেছে। দেশ নায়ক তারেক রহমানের ডাকে মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার অংশীদার হতে হবে। আমরা মানুষের কল্যাণ চাই। আমি আমৃত্যু এলাকার মানুষের কাজ করে যেতে চাই।
মন্তব্য করুন