ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

থাইল্যান্ডে চলমান রাইজিং স্টারস নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দল ও থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়াকে হারিয়ে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংককে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের ১৫১ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬১ রানেই থেমে যায় মালয়েশিয়ার মেয়েদের ইনিংস। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ফাহিমা খাতুনের দল।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান জড়ো করে বাংলাদেশ। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৪ বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন লতা মণ্ডল। এছাড়া অধিনায়ক ফাহিমা খাতুন ২৪ বলে করেন ২৯ রান। ২৫ বলে ৩০ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। ১১ বলে ১৯ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া ১১ বলে ১৪ রান করেন রুবিয়া হায়দার।

জবাব দিতে নেমে মালয়েশিয়ার নারীরা শুরু থেকেই ছিলেন চাপে। মালয়েশিয়া ‘এ’ দলের পক্ষে দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু নূর আরিয়ান্না নাতসিয়া। ২৪ বল খেলে ২২ রান করে তিনি থাকেন অপরাজিত। এছাড়া বাকি সবাই থেমেছেন এক অঙ্কের ঘরে।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান দাঁড়ায় মালয়েশিয়ার সংগ্রহ। বাঘিনীদের পক্ষে ফাতেমা জাহান তিনটি ও শরিফা খাতুন দুটি উইকেট পান। ম্যাচ সেরা হয়েছেন লতা মণ্ডল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু’

সরকার গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যমন্ত্রী

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু

পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা যত দ্রুত সম্ভব করবো : স্থানীয় সরকার মন্ত্রী

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না : নতুন অর্থমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১০

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

১১

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

১২

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

১৩

সিইসি’র সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক, কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশ

১৪

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

১৫

ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে লিখিত অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

১৬

নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

১৭

প্রেমিকাকে না পেয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন!

১৮

হাতিয়ায় ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মহিলা জামায়াতের

১৯

মঙ্গলবার শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার

২০