ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ
সিইসি’র সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক, কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশ
আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে লিখিত অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন
প্রেমিকাকে না পেয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন!
হাতিয়ায় ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মহিলা জামায়াতের
মঙ্গলবার শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির
বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫ 
নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।
তিনি বলেন, ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।
মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
মন্তব্য করুন