ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়ে ভোটে হারলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সুপরিচিত নেতাদের পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনের কিছু প্রার্থীও নতুন করে ব্যাপক আলোচনায় এসেছিলেন। ঢাকার ভোটারসহ দেশ বিদেশে থাকা বাংলাদেশিদের কাছে তারা হয়ে উঠেছিলেন খুব পরিচিত, আলোচনার বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পাতায় ছিল তাদের ছবি, তাদের নিয়ে নানান মন্তব্য, পরামর্শ, আলোচনা, সমালোচনাও।

বৃহস্পতিবার রাতে যখন নির্বাচনের ফলাফল আসতে শুরু করে তখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি খোঁজা হচ্ছিল, আলোচনা হচ্ছিল তাদের ফলাফল নিয়ে। বেশ আলোচনায় থাকা ঢাকার দুটি আসন হলো ঢাকা-৮ ও ঢাকা-৯ আসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচানায় থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনে প্রার্থী ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অন্যদিকে ঢাকা-৯ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যেমে সাড়া জাগানো এই দুই প্রার্থীই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেছেন।

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।

জানা গেছে, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। এতে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। তাতে মোট ভোট পড়ে ৫৯ হাজার ৩৬৬। অন্যদিকে, ঢাকা-৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসীরুউদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাতে তার পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি।

দুই প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের ব্যবধান অনুযায়ী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটে জয়ী হয়েছেন। এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে : মির্জা ফখরুল

তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন

ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার

গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে

২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল!

সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই

২ আসনেই হেরেছেন ফয়জুল করীম

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়ে ভোটে হারলেন যারা

জুলাই সনদে যা যা সই করেছি সব পূরণ করব : ফখরুল

১০

জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

১১

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম

১২

বিএনপিকে চীনের উষ্ণ অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয়

১৩

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

১৪

সাড়ে ৫ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ : ইসি সচিব

১৫

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, উদ্ধার করল সেনাবাহিনী

১৬

খুলনায় ভোট কেন্দ্রে উত্তেজনা, হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু

১৭

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

১৮

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন : সেনাপ্রধান

১৯

ভোট দিয়ে সবাইকে ‘ঈদ মোবারক’ জানালেন প্রধান উপদেষ্টা

২০