ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

মোংলা বন্দর পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে তিনি মোংলা বন্দর অডিটোরিয়ামে বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এবং সড়ক ও জনপথ বিভাগ এবং রেলপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, প্রশাসন এবং পুলিশবিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মোংলা বন্দরকে নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। এই বন্দরকে ব্যবসায়িক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে এ অঞ্চলের মানুষের জীবন মান এবং কর্মসংস্থানের ব্যাপক উন্নয়ন হবে।

আগামী ছয় মাসের ভিতরে এই বন্দরের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন হবে। মোংলা বন্দর ঢাকার খুব কাছাকাছি হওয়ায় ব্যবসায়ীদের জন্য এই বন্ধুর খুবই গুরুত্বপূর্ণ। এই বন্দরের শতভাগ সক্ষমতা কাজে লাগালে পরিপূর্ণ সফল সামুদ্রিক বন্দর হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বন্দরটি আমরা একটি আধুনিক বন্দর হিসেবে রূপান্তরিত করব।

এছাড়া ঐ অঞ্চলের সড়ক পথ, নৌ-পথ, রেল পথ এবং মোংলা নদীর উপরে ব্রিজ সহ যে সকল উন্নয়নমূলক কাজের প্রয়োজন রয়েছে তা অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

খুলনার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্যদের মধ্যে লাভলী এগিয়ে

স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

শুল্ক আরোপে বিকল্প ক্ষমতা প্রয়োগের ঘোষণা ট্রাম্পের

শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক

একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে : ফখরুল

ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

১০

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

১১

খুলনার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য নেত্রীরা মাঠে

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

১৩

ওয়ার্ল্ড ভিশনের অপুষ্ট শিশুমুক্ত প্রারম্ভিক সভা

১৪

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

১৫

জামায়াত বিশেষ প্রশিক্ষণ দিলো সংসদ সদস্যদের

১৬

টানা ২ দিন বৃষ্টির পূর্বাভাস

১৭

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, নিহত অন্তত ১৬

১৮

১০ দিনের মথ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা হু‌শিয়া‌রি রা‌শিয়ার

১৯

চমকপ্রদ সিদ্ধান্তে ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী

২০