ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষা
রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়
খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির কর্মবিরতিতে অচল খাদ্যবিভাগ
ভারতের নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত-ব্যাংক
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চীনের রাষ্ট্রদূত
আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
রমজানে মাংসের দাম বেধে দিল কেসিসি 
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের সময় চেয়েছেন ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক কূটনৈতিক পত্রের মাধ্যমে এ সাক্ষাৎ চেয়েছেন তিনি।
বুধবার দুটি আলাদা আলাদা চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন তিনি।
গত ১৪ ফেব্রুয়ারি চীন অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত চেয়েছিল। তবে তখনও নির্বাচনে বিজয়ী দল বিএনপি শপথ অনুষ্ঠিত হয়নি। ফলে দূতাবাসকে নতুন চিঠি দিয়ে সৌজন্য সাক্ষাতের সময় চেয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন