ই-পেপার
ব্রেকিং নিউজ
breaking-icon প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষা breaking-icon রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী breaking-icon সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় breaking-icon খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির কর্মবিরতিতে অচল খাদ্যবিভাগ breaking-icon ভারতের নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ breaking-icon সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের breaking-icon আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত-ব্যাংক breaking-icon প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চীনের রাষ্ট্রদূত breaking-icon আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী breaking-icon রমজানে মাংসের দাম বেধে দিল কেসিসি
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারও শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রালগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার।

প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার।

সারাদেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও, বর্তমান সরকার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং, জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী সবরকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষা

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়

খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির কর্মবিরতিতে অচল খাদ্যবিভাগ

ভারতের নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত-ব্যাংক

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চীনের রাষ্ট্রদূত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

রমজানে মাংসের দাম বেধে দিল কেসিসি

১০

নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

১১

হঠাৎ বেড়েছে সবজি ও মশলার দাম

১২

‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু’

১৩

সরকার গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যমন্ত্রী

১৪

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

১৫

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু

১৬

পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা যত দ্রুত সম্ভব করবো : স্থানীয় সরকার মন্ত্রী

১৭

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

১৮

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

১৯

অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

২০