ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসভবন থেকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান।

এ সময় তার বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমে। নামাজে যাওয়ার আগে তিনি কিছু সময় গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন। নিজের গাড়ির দরজা নিজেই খুলে কিছু মানুষের সাথে আলাপ করেন। তাদের পরিচয় জানতে চান এবং জনতার মধ্যে কেউ কেউ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনার সঙ্গে আছি।’

এ কথার উত্তরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাদের ধন্যবাদ জানান এবং বলেন, ‘আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।’ এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, যা তারেক রহমানের নেতৃত্বে। প্রায় দুই দশক পর এবার বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এ ঘোষণা ইতিমধ্যে বিএনপি দিয়েছে। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করেছেন এবং দুটো আসনেই জয় লাভ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে : মির্জা ফখরুল

তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন

ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার

গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে

২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল!

সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই

২ আসনেই হেরেছেন ফয়জুল করীম

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়ে ভোটে হারলেন যারা

জুলাই সনদে যা যা সই করেছি সব পূরণ করব : ফখরুল

১০

জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

১১

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম

১২

বিএনপিকে চীনের উষ্ণ অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয়

১৩

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

১৪

সাড়ে ৫ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ : ইসি সচিব

১৫

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, উদ্ধার করল সেনাবাহিনী

১৬

খুলনায় ভোট কেন্দ্রে উত্তেজনা, হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু

১৭

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

১৮

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন : সেনাপ্রধান

১৯

ভোট দিয়ে সবাইকে ‘ঈদ মোবারক’ জানালেন প্রধান উপদেষ্টা

২০