ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের 📢 স্বতন্ত্র প্রার্থীর ম্যানেজার সাড়ে ১০ লাখ টাকাসহ আটক 📢 স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ-গণনা, কক্ষের গোপনীয়তা নিশ্চিতে থাকবে কঠোর ব্যবস্থা 📢 নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত 📢 অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি 📢 নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন : ইসি 📢 গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ 📢 মণিরামপুরে ছাত্রদলের দুই নেতা বহিস্কার 📢 এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান 📢 ঈদ আনন্দের মতো ‘ভোট উৎসবে’ শামিল হতে বাড়ি ফিরছে মানুষ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ-গণনা, কক্ষের গোপনীয়তা নিশ্চিতে থাকবে কঠোর ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষের গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে এবং কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, নির্বাচনে দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিবিড় নজরদারি থাকবে। কমিশনের নীতিমালা মেনেই কাজ করবেন পর্যবেক্ষকরা। ভোট শেষে পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, শুরু থেকেই স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। যেকোনো ব্যত্যয় শনাক্তে প্রযুক্তি ও থার্মাল লেন্সের ব্যবহার করা হবে।

জনআস্থা বাড়াতে ‘গভীর অর্থবহ’ সম্পৃক্ততার উদ্যোগের কথা জানিয়ে সিইসি বলেন, নির্বাচনে অভিভাবক ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেয়া হচ্ছে। নির্বিঘ্ন ভোটগ্রহণে ভোটারদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের আশ্বাসও দেন তিনি।

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ঢাকাসহ বড় শহরগুলোতে পৌঁছাবে সন্ধ্যায়

নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিক উন্নয়নে গুরুত্বারোপ করে সিইসি বলেন, একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে কমিশন শুরু থেকেই স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।

অপরদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (বুধবার) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর ইন্তেকালের কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। তবে বিকেল সাড়ে ৪টার পরও কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো ভোটার অপেক্ষমাণ থাকলে আইন অনুযায়ী তাদের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

স্বতন্ত্র প্রার্থীর ম্যানেজার সাড়ে ১০ লাখ টাকাসহ আটক

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ-গণনা, কক্ষের গোপনীয়তা নিশ্চিতে থাকবে কঠোর ব্যবস্থা

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন : ইসি

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ

মণিরামপুরে ছাত্রদলের দুই নেতা বহিস্কার

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

ঈদ আনন্দের মতো ‘ভোট উৎসবে’ শামিল হতে বাড়ি ফিরছে মানুষ

১০

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

১১

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১২

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

১৩

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

১৪

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

১৫

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

১৬

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

১৭

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

১৮

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

১৯

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

২০