ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা পাইলটসহ তিনজনের সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে বিমানটি সমুদ্রে আছড়ে পড়ে।

পুলিশের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, বিমানটি দক্ষিণ অস্ট্রেলিয়ার বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লংবে এলাকায় বিধ্বস্ত হয়। স্থানটি রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ মোট তিনজন পুরুষ ছিলেন।

এক বিবৃতিতে পুলিশ জানায়, বিমানে থাকা সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ফিরিয়ে আনা হয়েছে উপকূলে। শনিবার অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় পুলিশ।

এদিকে স্থানীয় গণমাধ্যম সেভেন নিউজ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ফুটেজে বিমানটির নাকের দিক নিচের দিকে হয়ে সমুদ্রে দ্রুতগতিতে আছড়ে পড়তে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১০

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১১

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৩

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৪

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৫

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৬

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৭

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৮

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

১৯

৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল

২০