ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষা
রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়
খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির কর্মবিরতিতে অচল খাদ্যবিভাগ
ভারতের নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত-ব্যাংক
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চীনের রাষ্ট্রদূত
আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
রমজানে মাংসের দাম বেধে দিল কেসিসি 
বাগেরহাটের চিতলমারীতে রমজানের শুরুতেই সবজি ও মশলার দাম বেড়েছে। বাড়তি দামে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। হঠাৎ করে দাম বৃদ্ধিতে পছন্দের তালিকার পণ্য না কিনে অনেকেই খালি হাতে ফিরছেন বাড়ি।
গতকাল বুধবার সন্ধ্যায় হাটের দিনে উপজেলা সদর বাজার ঘুরে জানা গেছে, এদিন এ বাজারে প্রতিহালি (৪ টি) লেবু বিক্রি হয়েছে ১০০ টাকা দরে, যা একদিন আগে দাম ছিল ৪০ টাকা। প্রতিকেজি শসা বিক্রি হয়েছে ১০০ টাকা দরে যা একদিন আগে বিক্রি হয়েছে ৫০ টাকায়। প্রতিকেজি বেগুন ৮০ টাকা। একদিন আগে দাম ছিল ৫০ টাকা। ১৪০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। যা একদিন আগে ছিল ৫০ টাকা। এছাড়া বিভিন্ন মশলার দাম প্রকার ভেদে প্রায় দ্বিগুণ হয়েছে বলে খুচরা বিক্রেতারা জানিয়েছেন।
ঘড়ির মেকার রুহুল আমিন মিঠু, চা দোকানি ফজলুল তালুকদার, ভ্যানচালক সেলিম মিয়াসহ বাজার করতে আসা অনেকে আক্ষেপের সাথে জানান, হঠাৎ করে দাম বৃদ্ধিতে তাঁরা চরম বিপাকে পড়েছেন। তাই পছন্দের তালিকায় থাকা অনেক প্রয়োজনীয় পণ্য কিনতে না পেরে খালি হাতে ফিরছেন।
চিতলমারী বাজারের খুচরা মশলা বিক্রেতা তপন হাজরা জানান, হঠাৎ করেই মশলার দাম দ্বিগুণ হয়ে গেছে। মোকামে বেশী দাম। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, “মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা কাজ করছি। রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। আমরা ব্যবসায়ীদের সাথে বসব। কথা বলব। অযথা মূল্যবৃদ্ধি করে মানুষকে ঠকানো যাবে না।”
মন্তব্য করুন