ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বিএম লাইন পরিবহন বিশ্বরোড মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী রূপসি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পৌনে এক ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল।

আহতরা হলেন- ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০) ও কপিল রায় (৩৫)।

বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। আহতরা বেশিরভাগ রূপসি বাসের যাত্রী বলে জানান তিনি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। বাস দুটিকে সড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

সিইসি’র সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক, কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশ

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে লিখিত অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

প্রেমিকাকে না পেয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন!

হাতিয়ায় ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মহিলা জামায়াতের

মঙ্গলবার শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

১০

কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না

১১

২৯৭ আসনের গেজেট প্রকাশ

১২

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

১৩

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

১৪

হামলা ও বাড়িতে আগুন দেয়ার মতো ফ্যাসিবাদী কার্যক্রম বন্ধ না করলে কঠোর সিদ্ধান্ত

১৫

সুন্দরবন দিবস আজ

১৬

‘জয়ের আশা’য় থাকা আসনেও জামানত হারালেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা

১৭

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন যেসব দেশের নেতা

১৮

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

১৯

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে : মির্জা ফখরুল

২০