ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

চাঁদার দাবিতে খুলনার শেখপাড়া লোহাপট্টির একটি দোকানে গত বৃহস্পতিবার বিকালে তালা ঝুলিয়ে দেয় সন্ত্রাসীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সেই তালা ভেঙে দোকানের ক্যাশ বাক্স থেকে ৯ লাখ টাকা লুট করা হয়। এ খবর পুলিশকে জানানোয় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা নগরীর নবীনগর এলাকায় অবস্থিত ওই ব্যবসায়ীর বাড়িতে তিন রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় পুরো শেখপাড়া ও নবীনগর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশ না করার শর্তে শেখপাড়ার কয়েকজন ব্যবসায়ী জানান, গত সপ্তাহে বাজারের ব্যবসায়ী মো. সাজ্জাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে খুলনার শীর্ষ সন্ত্রাসীদের একটি গ্রুপ। চাঁদার অঙ্ক কমানো নিয়ে গত কয়েকদিন ধরে দেন দরবার চলছিল। বৃহস্পতিবার মধ্যে টাকা পরিশোধ না করায় বিকালে সাজ্জাদের দোকানে তালা ঝুলিয়ে দেয় ওই সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সন্ত্রাসীরা আবার এসে দোকান খুলে ক্যাশ বাক্স ভেঙে প্রায় ৯ লাখ টাকা নিয়ে যায়। সংবাদ পেয়ে সাজ্জাদ, তার মামা আবুল হোসেন ও ইস্রাফিল হোসেন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সাজ্জাদের নবী নগরের বাড়ি গিয়ে তিন রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। তারা বাড়ির সিসি ক্যামেরাও ভাঙচুর করে।

শুক্রবার সকালে শেখপাড়া লোহাপট্টি এলাকায় গেলে সন্ত্রাসীদের তৎপরতার বিষয়ে নানা তথ্য জানান ব্যবসায়ী ও শ্রমিকরা। তবে ভুক্তভোগীরা কেউ এনিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

নবীনগরের বাড়িতে গিয়ে পুরো পরিবার ও এলাকাবাসীকে আতঙ্কিত দেখা যায়। সাজ্জাদের মা বলেন, ‘প্রথমে ওরা ২০ লাখ টাকা চাঁদা চায়। আমার ছেলে ৫ লাখ টাকা দিতে রাজি হয়। ওরা রাজি না হওয়ায় ৮ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তাতেও রাজি না হওয়ায় শুক্রবার দোকানে তালা এবং ক্যাশ বাক্স ভেঙে ৯ লাখ টাকা নিয়ে গেছে। আমার বাড়ি এসে তিনটি গুলি করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল

১০

ভারতের মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১৮

১১

শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

১২

দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেবো : জামায়াত আমির

১৩

মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করছে সৌদি, কিনতে পারছেন যারা

১৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

১৫

আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

১৬

হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার : প্রেস সচিব

১৭

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

১৮

নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

১৯

নৌ উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

২০