ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

খুলনার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য নেত্রীরা মাঠে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট চলতি রমজান মাসেই করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সংরক্ষিত নারী আসনের এমপি হতে বিএনপির নারী নেত্রীরা ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলের নীতিনির্ধারক সিনিয়র নেতাদের কাছে তদ্বির চালিয়ে যাচ্ছেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। আইন অনুযায়ী, শপথ নেওয়া সংসদ সদস্যদের তথ্য তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় থেকে ইসিতে পাঠানো হয়। সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ২১ কার্যদিবসের মধ্যে দল বা জোট তাদের প্রার্থী তালিকা ইসিতে জমা দেয়। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে ইসি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য শপথ গ্রহণ করা সদস্যদের দলভিত্তিক তালিকা প্রস্তুত করে।

খুলনা বাগেরহাট নিয়ে গঠিত সংরক্ষিত আসনে দলীয় ব্যারোমিটারের শীর্ষ রয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী ও খুলনা বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার লাভলি রহমান, খুলনা জেলা মহিলা দলের খুলনা জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা,প্রয়াত বিএনপি নেতা সৈয়দ ঈসার স্ত্রী রেহেনা ঈসা, সাবেক ছাত্র দল নেত্রী এলিজা প্রমুখ।
ইতোমধ্যে এসব নেত্রীদের বিষয়ে একাধিক সংস্থা খোঁজখবর নিচ্ছেন। তাদের একটু সূত্র মতে খুলনা বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার লাভলী সুবিধা জনক স্থানে আছেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে। রোজার মধ্যেই আমাদের এই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।’

এবারের সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি আসন পেয়েছে ২০৯টি, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি এবং খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন পেয়েছে একটি করে আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৭টি আসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

খুলনার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্যদের মধ্যে লাভলী এগিয়ে

স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

শুল্ক আরোপে বিকল্প ক্ষমতা প্রয়োগের ঘোষণা ট্রাম্পের

শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক

একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে : ফখরুল

ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

১০

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

১১

খুলনার সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য নেত্রীরা মাঠে

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

১৩

ওয়ার্ল্ড ভিশনের অপুষ্ট শিশুমুক্ত প্রারম্ভিক সভা

১৪

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

১৫

জামায়াত বিশেষ প্রশিক্ষণ দিলো সংসদ সদস্যদের

১৬

টানা ২ দিন বৃষ্টির পূর্বাভাস

১৭

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, নিহত অন্তত ১৬

১৮

১০ দিনের মথ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা হু‌শিয়া‌রি রা‌শিয়ার

১৯

চমকপ্রদ সিদ্ধান্তে ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী

২০