ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
জামায়াত বিশেষ প্রশিক্ষণ দিলো সংসদ সদস্যদের
টানা ২ দিন বৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, নিহত অন্তত ১৬
১০ দিনের মথ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা হুশিয়ারি রাশিয়ার
চমকপ্রদ সিদ্ধান্তে ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
ইমরান খানের সঙ্গে চুক্তি নিয়ে যা বলছে পাকিস্তান সরকার
ফজিলতপূর্ণ একটি মাস রমজান
চলন্ত ট্রেন থেকে এসির কনডেন্সার কয়েল চুরি
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষা 
দলীয় সংসদ সদস্যদের, বিশেষ করে যারা প্রথমবার নির্বাচিত হয়েছেন, তাদের সংসদীয় কার্যপ্রণালি বিধি, বিল ও বাজেট প্রণয়ন এবং স্থায়ী কমিটির কাজ সম্পর্কে সম্যক ধারণা দিতে দুই দিনব্যাপী এক বিশেষ কর্মশালার আয়োজন করে দলটি।
‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ শীর্ষক এই কর্মসূচিতে অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ এবং সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে সংসদীয় কলাকৌশল ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। জামায়াত নেতারা জানিয়েছেন, সংসদে একটি সৃজনশীল ও গ্রহণযোগ্য ভূমিকা পালনের লক্ষ্যেই এই প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শেষ হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচিত সংসদ সদস্যদের ৮০ শতাংশই এবার নতুন, যাদের আগে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই। এই বাস্তবতায় পাঁচটি পৃথক সেশনে বিশেষজ্ঞদের মাধ্যমে সংসদীয় প্রোটোকল, ব্যক্তিগত ও সম্মিলিত ভূমিকা এবং বিল পাসের ক্ষেত্রে বিরোধী দলের কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এমনকি ভবিষ্যতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন হলে সেখানে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যকার সম্পর্ক কেমন হতে পারে, সে বিষয়েও ধারণা দেওয়া হয়েছে অংশগ্রহণকারীদের।
কর্মশালায় সেশনগুলো পরিচালনা করেন সংসদ সচিবালয়ের অভিজ্ঞ কর্মকর্তা, সাবেক আমলা, নির্বাচন কমিশনের সাবেক দায়িত্বশীল ব্যক্তি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিটি সেশনে বিশেষজ্ঞরা তাত্ত্বিক আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন কৌতূহল ও আইনি জটিলতা নিরসন করেন।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংসদ সদস্যদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে প্রতিবছরই এ ধরনের একাধিক কর্মশালার পরিকল্পনা রয়েছে তাদের। বিশেষ করে বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সংসদ সদস্যরা যাতে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন