ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফজিলতপূর্ণ একটি মাস রমজান

রমজান মাস। মুসলিম জাতির কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ একটি মাস। মহাগ্রন্থ আল-কোরআন অবতীর্ণ হওয়া, ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার উপযুক্ত সময়ও রমজান মাস। ইসলামের পঞ্চস্তম্ভের তৃতীয় স্তম্ভ রোজা। মাসব্যাপী রোজা পালন করাসহ নানান দিক থেকে মাসটি সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন-

“হে বিশ্বাসীগণ! তোমাদের পূর্ববতী লোকদের ন্যায় তোমাদের উপরও সিয়াম তথা রোজাকে অপরিহার্য কর্তব্য রূপে নির্ধারণ করা হয়েছে। যেন তোমরা সংযমশীল হতে পারো (সুরা বাকারা : আয়াত ১৮৩)।”

এছাড়া রসুলুল্লাহ (সাঃ) রোজাদার ব্যক্তিদের উদ্দেশ্যে সুসংবাদ ঘোষণা করে বলেছেন, “যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখলো, তার আগের (জীবনের) গুনাহরাশি মাফ করা হলো (ইবনে মাজাহ)।”

আল্লাহ তাআলা সৎকর্মশীল বান্দাদের ক্ষমা ও রহমত পাওয়া সম্পর্কে আশ্বস্ত করে পবিত্র কুরআনে এভাবে ঘোষণা দেন- ‘আর তোমরা জমিনে বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করো না তার সংশোধনের পর এবং তাঁকে ডাক ভয় ও আশা নিয়ে। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের কাছাকাছি (সুরা আরাফ : আয়াত- ৫৬)।”

এ আয়াতেও আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। আমরা যখন ইবাদত করবো, তখন আমাদের অবশ্যই এমনভাবে ইবাদত করতে হবে, তা যেন লোক দেখানো না হয় এবং মানুষের সামনে নিজেকে খাঁটি বান্দা প্রমাণ করা উদ্দেশ্য না হয়। বরং অন্তরে আল্লাহর ভয়কে জাগ্রত করে ইবাদত করাই জরুরি। আর কোনোভাবেই আল্লাহর বিধানের লঙ্ঘন করা যাবে না। বিশৃঙ্খলা বা বিপর্যয় সৃষ্টি করা যাবে না। তবেই মহান আল্লাহ তাআলা আমাদের সৎকর্মগুলো কবুল করেন এবং সব গুনাহের জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেবেন। দান কারণে অফুরন্ত রহমত।

আপনি আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে নিজের কৃতকর্মের জন্য চোখের পানি ছেড়ে তারই শেখানো ভাষায় হজরত মুসা আলাইহিস সালামের মতো ক্ষমা প্রার্থনা করে বলতে পারেন- ‘হে আমার প্রভু! নিশ্চয়ই আমি নিজের আত্মার উপর জুলুম করেছি, অতএব আমাকে ক্ষমা করুন। এরপর আল্লাহ তাকে ক্ষমা করলেন, অবশ্যই তিনি ক্ষমাশীল, অতি দয়ালু (সুরা কাসাস : আয়াত ১৬)।”

আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর কাছে আপনার ইবাদতের কোনো একটি অংশ যদি পছন্দ হয়ে যায়, তাহলে আপনার জাহান্নামের আজাব তথা শাস্তি থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম এটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

ওয়ার্ল্ড ভিশনের অপুষ্ট শিশুমুক্ত প্রারম্ভিক সভা

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

জামায়াত বিশেষ প্রশিক্ষণ দিলো সংসদ সদস্যদের

টানা ২ দিন বৃষ্টির পূর্বাভাস

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, নিহত অন্তত ১৬

১০ দিনের মথ্যে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা হু‌শিয়া‌রি রা‌শিয়ার

চমকপ্রদ সিদ্ধান্তে ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী

ইমরান খানের সঙ্গে চুক্তি নিয়ে যা বলছে পাকিস্তান সরকার

ফজিলতপূর্ণ একটি মাস রমজান

১০

চলন্ত ট্রেন থেকে এসির কনডেন্সার কয়েল চুরি

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষা

১২

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়

১৪

খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির কর্মবিরতিতে অচল খাদ্যবিভাগ

১৫

ভারতের নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ

১৬

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৭

আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত-ব্যাংক

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চীনের রাষ্ট্রদূত

১৯

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

২০