ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষা
রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়
খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির কর্মবিরতিতে অচল খাদ্যবিভাগ
ভারতের নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত-ব্যাংক
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চীনের রাষ্ট্রদূত
আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
রমজানে মাংসের দাম বেধে দিল কেসিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেও সচিবালয়ে গেছেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে সভা করবেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি সচিবালয়ে আসেন। বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় এনএসআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ১০টায় ডিজিএফআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এরপর সাড়ে ১১টায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা হবে।
এছাড়াও দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা হবে।
প্রথম দিন দুপুর ১২টা ৩১ মিনিটে সচিবালয়ে যান তারেক রহমান।
সারাদিন কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সচিবালয় ছাড়েন তিনি।
মন্তব্য করুন