ই-পেপার
ব্রেকিং নিউজ
breaking-icon প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষা breaking-icon রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী breaking-icon সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় breaking-icon খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির কর্মবিরতিতে অচল খাদ্যবিভাগ breaking-icon ভারতের নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ breaking-icon সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের breaking-icon আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত-ব্যাংক breaking-icon প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চীনের রাষ্ট্রদূত breaking-icon আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী breaking-icon রমজানে মাংসের দাম বেধে দিল কেসিসি
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ

ভারতে আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ ৭০টি দেশের নৌবাহিনী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের বিশাখাপত্তমে হয়েছে এই মহড়া।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজেদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’-কে মহড়ায় অংশ নিতে পাঠিয়েছিল বাংলাদেশের নৌবাহিনী। খবর পিটিআইয়ের।

১৬ ফেব্রুয়ারি সোমবারই ভারতে পৌঁছে গিয়েছিল ‘সমুদ্র অভিযান’। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ ৭০টি দেশ তাদের একটি/একাধিক যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

ইন্দোনেশীয় নৌবাহিনীর ফ্রিগেট যুদ্ধজাহাজ কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধাজাহাজ আল ইমারাত মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছে আইএনএস বিক্রান্ত।

মহড়া শুরুর আগে এক বক্তব্যে দ্রৌপদী মুর্মু বলেন, এই মহড়া আসলে সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য এবং শ্রদ্ধার প্রতিফলন।

ভিন্ন ভিন্ন পতাকাবাহী এসব জাহাজ এবং ভিন্ন দেশের নৌ সেনারা ঐক্যের চেতনাকে তুলে ধরছে। আমাদের এ মহড়ার থিম সামুদ্রিক ঐক্য।

সম্মিলিত এ নৌবাহিনীর সংকল্প সব বাধাকে অতিক্রম করে যেতে পারে। এটি বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা।

আন্তর্জাতিক সমুদ্র নীতিতে ভারতের অবস্থান ব্যাখ্যা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা বজায় রাখতে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাস করে। সামুদ্রিক নিরাপত্তা, স্থায়িত্ব ও স্থিতিশীলতা এই নীতির মাধ্যমেই নিশ্চিত করা যাবে বলে মনে করে ভারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষা

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়

খুলনা খাদ্য পরিবহণ ঠিকাদার সমিতির কর্মবিরতিতে অচল খাদ্যবিভাগ

ভারতের নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত-ব্যাংক

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চীনের রাষ্ট্রদূত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

রমজানে মাংসের দাম বেধে দিল কেসিসি

১০

নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

১১

হঠাৎ বেড়েছে সবজি ও মশলার দাম

১২

‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু’

১৩

সরকার গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যমন্ত্রী

১৪

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

১৫

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু

১৬

পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা যত দ্রুত সম্ভব করবো : স্থানীয় সরকার মন্ত্রী

১৭

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

১৮

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

১৯

অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

২০