ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না : নতুন অর্থমন্ত্রী

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আমাদের প্রতিষ্ঠানগুলোর খুব খারাপ অবস্থা। তাই সবার আগে এই প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার কীভাবে করা যায় তা নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এসব উপাদান অনুপস্থিত থাকলে আমরা যত বড় কর্মসূচিই গ্রহণ করি না কেন, তা কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না উল্লেখ করে নতুন অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার। একইসঙ্গে অর্থনীতির সুফল যেন তাদের কাছে যায়।

তিনি বলেন, এগুলো সফল করতে হলে ডিরেগুলেটেড (সরকারি নিয়ন্ত্রণ কমানো) করতে হবে। অলরেডি বাংলাদেশে অভার রেগুলেটেড হয়ে গেছে। পৃষ্ঠপোষকতা রাজনীতি করতে গিয়ে ওভার রেগুলেটেড হয়ে গেছে। সিরিয়াসলি ডিরেগুলেটেড করতে হবে।

অর্থনীতিতে নিয়ন্ত্রণ শিথিল করা হবে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লিবারলাইজেশন করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। যাতে সবার সমান অধিকার থাকে। অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সবার কাছে যাই এটা নিশ্চিত করা হবে জানান অর্থমন্ত্রী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এর আগে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু’

সরকার গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যমন্ত্রী

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু

পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা যত দ্রুত সম্ভব করবো : স্থানীয় সরকার মন্ত্রী

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না : নতুন অর্থমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১০

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

১১

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

১২

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

১৩

সিইসি’র সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক, কাল ঢাকায় বিক্ষোভ সমাবেশ

১৪

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

১৫

ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে লিখিত অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

১৬

নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

১৭

প্রেমিকাকে না পেয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন!

১৮

হাতিয়ায় ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মহিলা জামায়াতের

১৯

মঙ্গলবার শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার

২০