ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান
অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে : মির্জা ফখরুল
তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন
ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার
গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল!
২ আসনেই হেরেছেন ফয়জুল করীম
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়ে ভোটে হারলেন যারা
জুলাই সনদে যা যা সই করেছি সব পূরণ করব : ফখরুল
জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না 
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন। শনিবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এ সময় আহত হন আরও তিনজন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম-ঠিকানা এখনো জানাতে পারেনি। ফাটাপাড়ার কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।
মন্তব্য করুন