ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩ 📢 সাড়ে ৫ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ : ইসি সচিব 📢 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, উদ্ধার করল সেনাবাহিনী 📢 খুলনায় ভোট কেন্দ্রে উত্তেজনা, হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু 📢 বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম 📢 আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন : সেনাপ্রধান 📢 ভোট দিয়ে সবাইকে ‘ঈদ মোবারক’ জানালেন প্রধান উপদেষ্টা 📢 নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের 📢 আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি : নাহিদ 📢 নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১২ ফেব্রুয়ারী ২০২৬, ২:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর বাংলাদেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এটি দেশের ইতিহাসের ১৩তম জাতীয় নির্বাচন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে হচ্ছে গণভোটও। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘লাইভ নিউজ’ করছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশে প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিতে যাচ্ছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশটিতে অনুষ্ঠিত এই নির্বাচনকে গণতন্ত্র প্রত্যাবর্তনের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

এতে আরও বলা হয়, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেনস পার্টিসহ (এনসিপি) ১১টি দলের জোটের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জাতিসংঘ নারীর উপর সহিংসতা ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানিয়েছে আল জাজিরা।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘লাইভ নিউজ’ করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে সকাল সাড়ে ৭টার দিকে ভোটগ্রহণ শুরুর খবর প্রকাশ করা হয়েছে। বিবিসির লাইভে বলা হয়েছে, এটি শুধু ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনই নয়, বরং কয়েক দশকের মধ্যে এই প্রথমবার বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা ও খালেদা জিয়া কেউ-ই নির্বাচনের মাঠে নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে প্রধান ইসলামপন্থি দল।

এতে আরও বলা হয়, ভোটাররা কেবল নতুন সরকারই নির্বাচন করবেন না, তারা একটি সাংবিধানিক গণভোটেও অংশ নেবেন, যেখানে ‘জুলাই সনদ’ নামে ব্যাপক সংস্কার প্যাকেজ বাস্তবায়িত হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এই নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

‘জেন-জি বিপ্লবের পর বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর সময় বাংলাদেশিরা ভোটকেন্দ্রের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তারা বলছেন, এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যা ২০২৪ সালে জেন-জিদের অভুত্থ্যানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের প্রতীক।

বাংলাদেশের নির্বাচনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশে প্রথম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবে ১৫ বছরের হাসিনা শাসনের পতনের পর আওয়ামী লীগকে ছাড়া এটিই প্রথম নির্বাচন।

‘বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির মধ্যে ইসলামপন্থিদের প্রভাব বাড়ছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে। এতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের আসন্ন নির্বাচন সাম্প্রতিক ইতিহাসের অন্য যে কোনো নির্বাচনের মতো নয়। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোট করে একটি ইসলামপন্থি দল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

সাড়ে ৫ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ : ইসি সচিব

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, উদ্ধার করল সেনাবাহিনী

খুলনায় ভোট কেন্দ্রে উত্তেজনা, হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন : সেনাপ্রধান

ভোট দিয়ে সবাইকে ‘ঈদ মোবারক’ জানালেন প্রধান উপদেষ্টা

নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি : নাহিদ

নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

১০

স্বতন্ত্র প্রার্থীর ম্যানেজার সাড়ে ১০ লাখ টাকাসহ আটক

১১

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ-গণনা, কক্ষের গোপনীয়তা নিশ্চিতে থাকবে কঠোর ব্যবস্থা

১২

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

১৩

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি

১৪

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন : ইসি

১৫

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ

১৬

মণিরামপুরে ছাত্রদলের দুই নেতা বহিস্কার

১৭

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১৮

ঈদ আনন্দের মতো ‘ভোট উৎসবে’ শামিল হতে বাড়ি ফিরছে মানুষ

১৯

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

২০