ভিডিও
স্টোরি
ফটো স্টোরিতিনবার প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী পথ চলা আর কর্মজীবনের ওপর খুলনা হাদিস পার্কে মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।
উক্ত অনুষ্ঠানে প্রয়াত বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হয়।এছাড়াও পার্কের মুক্তমঞ্চে তাঁর জীবন নিয়ে নির্মিত বিশেষ ভিডিও ডকুমেন্টারি (প্রামান্যচিত্র) দেখানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের সাবেক ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি সৈয়েদা নার্গিস আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাবের খুলনা সভাপতি ড. শেখ আখতারুজ্জামান, প্রফেসর মাহমুদুল হাসান পলাশ, প্রফেসর ডক্টর নাজমুস সাদাত, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর মহিলা দলের সাবেক সভাপতি সৈয়েদা রেহেনা এশা, খুলনা জেলা মহিলা দলের আহবায়ক এডভোকেট, তসলিমা নাসরিন ছন্দা, সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবির, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, খুলনা মহানগর বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত দপ্তর শরিফুল ইসলাম টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল হাসান, সাবেক সদস্য খুলনা মহানগর ছাত্রদল মো: ইমরান তুহিন, ছাত্রদল নেতা এস এম রাফি।
মন্তব্য করুন