ই-পেপার
ব্রেকিং নিউজ
Masud Rana
প্রকাশ : ২৫ জানুয়ারী ২০২৬, ৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক, গাজা-ইরান নিয়ে আলোচনা

গাজা ও ইরান ইস্যুতে আলোচনা করতে ইসরাইলে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। সেখানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তারা। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আলোচনা হয় বলে জানায় হোয়াইট হাউস। এমন সময় এ বৈঠক অনুষ্ঠিত হলো, যখন ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা বাড়ছে।

তবে বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় ।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়, মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারও ইসরাইলে পৌঁছেছেন। তিনি ইসরাইলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

ইসরাইলের চ্যানেল-১২ শুক্রবার জানায়, ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা যখন বাড়ছে, ঠিক তখনই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। কুপার ইসরাইলি চিফ অব জেনারেল স্টাফ ইয়াল জামির এবং বিমান বাহিনীর কমান্ডার টোমার বারের সঙ্গে দেখা করবেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ এবং শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য নিষেধাজ্ঞা, চাপ, অস্থিরতা উসকে দেওয়া এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে ইরান।

সূত্র: টাইমস অব ইসরাইল/টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০