ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি 📢 হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন 📢 ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার 📢 বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির 📢 মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ 📢 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 📢 চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত 📢 তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক 📢 ‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা 📢 খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১১ জানুয়ারী ২০২৬, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ

ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে এখনো অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১০ জানুয়ারি) একথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সোম-মঙ্গলবার আইসিসি বাংলাদেশের চিঠির জবাব দিতে পারে বলেও জানিয়েছেন তিনি।

বুলবুল জানিয়েছেন, শনি-রবি দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় সোম-মঙ্গলবারের দিকে আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া আসবে বলে আশা করছে বিসিবি। শেষ চিঠিতে নিরাপত্তাসংক্রান্ত যে জটিলতা সেগুলো নিয়ে বিসিবি আরও বিস্তারিত জানিয়েছে বলেও জানান তিনি।

শোনা যাচ্ছে, কলকাতা থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে সরিয়ে নেয়া হতে পারে। সেটা হলে বিসিবি টুর্নামেন্টে অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, ভারতের অন্য ভেন্যুও তো ভারতেরই অংশ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব আসেনি।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরই ভারত-বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের অবনতি ঘটে। বিসিবি জানিয়ে দেয়, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না টাইগাররা। এ নিয়ে আইসিসির সঙ্গে চিঠি চালাচালিও করেছে বিসিবি। নিরাপত্তার কারণে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিতে চায় বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বিষয়টি নিয়ে চুপ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। শুক্রবার (৯ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন, বিষয়টি দেখভালের দায়িত্ব আইসিসির। এ বিষয়ে কথা বলা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচই খেলবে কলকাতার ইডেন গার্ডেনে। নিজেদের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে লিটন দাসের দলের।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত’

বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

১০

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১১

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

১২

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

১৩

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

১৪

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত

১৫

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১৬

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১৭

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

১৮

আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

১৯

শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয়’ হয়ে গেছেন

২০