ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি 📢 খুলনা বিভাগে ৩৫ জনের প্রত্যাহার, ৩৬ আসনে চূড়ান্ত প্রার্থী ২০১ 📢 আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ 📢 ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান 📢 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু 📢 দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান 📢 বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত 📢 যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত 📢 ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত’ 📢 বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা
সংবাদ এখন ডেস্ক
আপডেট :০৯ জানুয়ারী ২০২৬, ২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যের প্রেক্ষিতে তাকে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানের এমন আপত্তিকর মন্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যদিও ব্যাপক সমালোচনার মুখে গভীর রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্টটি সরিয়ে নিয়েছেন তিনি।

নিরাপত্তা শঙ্কা ও মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বর্তমানে সরগরম ক্রীড়াঙ্গন। এই বিষয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের মতামত দেন তামিম ইকবাল। তামিমের সেই বক্তব্যের একটি ‘ফটোকার্ড’ শেয়ার করে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তার ক্যাপশনে লেখেন,‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

তামিম মূলত আবেগের চেয়ে ক্রিকেটীয় বাস্তবতা ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেন,‘মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়া অবশ্যই দুঃখজনক। তবে অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক সমস্যা সমাধান করা যায়। আমি বোর্ডে থাকলে হুট করে মন্তব্য না করে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতাম।’

এছাড়া বিসিবির আয়ের সিংহভাগ (৯০-৯৫ শতাংশ) আইসিসি থেকে আসে উল্লেখ করে বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতা মাথায় রাখার পরামর্শ দেন দেশের এই সফলতম ওপেনার।

বোর্ডের একজন নীতি-নির্ধারক ও অর্থ কমিটির মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থেকে জাতীয় দলের সাবেক অধিনায়কের প্রতি এমন শব্দচয়নকে অনভিপ্রেত ও অপেশাদার হিসেবে দেখছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়ার পর গভীর রাতে নাজমুল ইসলাম তার পোস্টটি মুছে ফেলেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন নাজমুল। পরদিন বোর্ড সভায় তাকে অর্থ কমিটির দায়িত্ব দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

খুলনা বিভাগে ৩৫ জনের প্রত্যাহার, ৩৬ আসনে চূড়ান্ত প্রার্থী ২০১

আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত’

বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

১০

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা

১১

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

১২

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

১৩

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

১৪

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

১৫

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

১৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৭

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

১৮

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

১৯

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

২০