ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি 📢 খুলনা বিভাগে ৩৫ জনের প্রত্যাহার, ৩৬ আসনে চূড়ান্ত প্রার্থী ২০১ 📢 আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ 📢 ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান 📢 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু 📢 দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান 📢 বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত 📢 যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত 📢 ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত’ 📢 বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা
সংবাদ এখন ডেস্ক
আপডেট :০৩ জানুয়ারী ২০২৬, ১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।

শনিবার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের শুনানি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, শুনানি শেষে বিভাগীয় কমিশনার প্রার্থীদের উদ্দেশ্যে আচরণবিধি মেনে চলা, নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা না করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার না লাগানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। অতীতে প্রশাসনের দলীয় আচরণ দেখেছি, কিন্তু এখন সকল প্রার্থীর প্রতি একটি নিরপেক্ষ আচরণ লক্ষ্য করছি। এটি একটি বড় পরিবর্তন। আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে এবং দেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

খুলনা বিভাগে ৩৫ জনের প্রত্যাহার, ৩৬ আসনে চূড়ান্ত প্রার্থী ২০১

আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত’

বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

১০

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা

১১

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

১২

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

১৩

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

১৪

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

১৫

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

১৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৭

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

১৮

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

১৯

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

২০