ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-৩ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মুহা. রবিউল বাশারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পোস্টার লাগানোর অভিযোগে সহকারী রিটার্নিং অফিসার বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে এই নোটিশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী বর্তমানে নির্বাচনী এলাকায় কোনো ধরনের পোস্টার বা প্রচারসামগ্রী ব্যবহার নিষিদ্ধ। তবে অভিযোগ উঠেছে, এই আসনের ১২টি ইউনিয়নের প্রধান সড়কসহ বিভিন্ন ছোট-বড় রাস্তায় জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক ‘দাড়িপাল্লা’ সম্বলিত পোস্টার ঝুলানো হয়েছে।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস,এম রেদওয়ান ফেরদৌস রনি উল্লেখিত বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর ২২ জানুয়ারি একটি অভিযোগ করেন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, পোস্টার ঝুলানোর মাধ্যমে নির্বাচনী আচরণবিধির ৭(ক) ও ১৮ নম্বর বিধি লঙ্ঘিত হয়েছে। এটি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী এবং আইনত দন্ডনীয় অপরাধ।

নোটিশে যা বলা হয়েছে, অবিলম্বে সকল অবৈধ প্রচারসামগ্রী ও পোস্টার অপসারণ করতে হবে। আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে হবে। আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে এই জবাব প্রদান করতে হবে।

নোটিশে আরো জানানো হয় যে, বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো ধরনের বিধি লঙ্ঘনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০