ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগে ৩৫ জনের প্রত্যাহার, ৩৬ আসনে চূড়ান্ত প্রার্থী ২০১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে মোট ৩৫ জন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের পরে বিভাগের ১০ জেলায় ৩৬ টি আসনে মোট ২০১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। গতকার মঙ্গলবার খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতীক বরাদ্ধ আজ, ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।

খুলনার প্রত্যাহারকারী ৫ প্রার্থী হলেন, খুলনা-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ ফিরোজুল ইসলাম, খুলনা-২ আসনে খেলাফত মজলিসের মোঃ শহিদুল ইসলাম, খুলনা-৩ আসনে খেলাফত মজলিসের এফএম হারুন অর রশীদ, খুলনা-৪ আসনে জামায়াতের মোঃ কবিরুল ইসলাম ও খুলনা-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আব্দুল কাইউম জমাদ্দার।

সাতক্ষীরা জেলার প্রত্যাহারকা ৩ হলেন, সাতক্ষীরা-২ আসনে এবি পার্টি’র জিএম সালাউদ্দীন, এলডিপি’র শফিকুল ইসলাম শাহেদ ও সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা। বাগেরহাট জেলার ৬ জন প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাগেরহাট-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মোঃ মামুনুল হক, বাগেরহাট-২ স্বতন্ত্র এম এ সালাম, খেলাফত মজলিসের নাছের ইকবাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের রমিজ উদ্দীন, বাগেরহাট-৩ এ বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ জুলফিকার হোসেন ও এনসিপির মোঃ রহমাতুল্লাহ। যশোর জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন যশোর-১ এ স্বতন্ত্র মোঃ আবুল হাসান জহির, যশোর-৩ এ এনসিপির খালেদ সাইফুল্লাহ ও যশোর-৪ এ স্বতন্ত্র ফারহান সাজিদ। নড়াইল জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন নড়াইল-১ এ বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আব্দুর রহমান, স্বতন্ত্র গাজী মাহাবুবুর রহমান ও নড়াইল-২ এ খেলাফত মজলিসের আব্দুল হান্নান সরদার। মাগুরা জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন মাগুরা-১ এ খেলাফত মজলিসের মোহাম্মদ ফয়জুল ইসলাম ও গণফোরামের মোঃ মিজানুর রহমান।

ঝিনাইদহ জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আসাদুজ্জামান ও ঝিনাইদহ-৩ এ এবি পার্টির মুজাহিদুল ইসলম। চুয়াডাঙ্গা জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন চুয়াডাঙ্গা-১ এ এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন, এনসিপির মোল্লা মোঃ ফারুক এহসান, ইসলামী আন্দোলনের মোঃ হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা-২ এ এবি পার্টির মোঃ আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের মোঃ নুর হাকিম। কুষ্টিয়া জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন কুষ্টিয়া-২ এ বাংলাদেশ ফেলাফত মজলিসের মোঃ আরিফুজ্জামান, খেলাফত মজলিসের মোঃ আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ এ খেলাফত মজলিসের মোঃ সিরাজুল হক, কুষ্টিয়া-৪ এ এবি পার্টির মোঃ আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র মোঃ সেখ সাদী। এছাড়া মেহেরপুর-১ আসনে এনসিপির মোঃ সোহেল রানা।

এদিকে প্রত্যাহারের পর খুলনা বিভাগে ৩৬ টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২০১ জন। এরমধ্যে খুলনা-১ এ ১২ জন, খুলনা-২ এ তিন জন, খুলনা-৩ এ ১০ জন, খুলনা-৪ এ চারজন, খুলনা-৫ এ চারজন এবং খুলনা-৬ এ ৫ জন। সাতক্ষীরা-১ এ ৫ জন, সাতক্ষীরা-২ এ ৫ জন, সাতক্ষীরা-৩ এ ৬ জন, সাতক্ষীরা-৪ এ চারজন, বাগেরহাট-১ এ ৮ জন, বাগেরহাট-২ এ ৪ জন, বাগেরহাট-৩ এ ৫ জন, বাগেরহাট-৪ এ ৬ জন, নড়াইল-১ এ ৭ জন, নড়াইল-২ এ ৮ জন, মেহেরপুর-১ এ ৪ জন, মেহেরপুর-২ এ ৩ জন, কুষ্টিয়া-১ এ ৮ জন, কুষ্টিয়া-২ এ ৫ জন, কুষ্টিয়া-৩ এ ৬ জন, কুষ্টিয়া-৪ এ ৬ জন, চুয়াডাঙ্গা-১ এ ৩ জন, চুয়াডাঙ্গা-২ এ ৩ জন, ঝিনাইদহ-১ এ ৫ জন, ঝিনাইদহ-২ এ ৬ জন, ঝিনাইদহ-৩ এ ৪ জন, ঝিনাইদহ-৪ এ ৬ জন, যশোর-১ এ ৪ জন, যশোর-২ এ ৮ জন, যশোর-৩ এ ৬ জন, যশোর-৪ এ ৭ জন, যশোর-৫ এ পাঁচ জন, যশোর-৬ এ ৫ জন, মাগুরা-১ এ ৭ জন ও মাগুরা-২ এ ৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০