ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২০ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত

খুলনা-৪ নং আসন থেকে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা এস এম সাখাওয়াত হোসেন। সোমবার রাতে জোটের কেন্দ্রীয় নেতারা প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করেন। মাওলানা সাখাওয়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন জামায়াতের প্রার্থী মাওলানা মো. কবিরুল ইসলাম। ইতোমধ্যে তিনি প্রত্যাহারপত্র ঢাকায় জামায়াত আমীরের কাছে পাঠিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে সেটি নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

মাওলানা এস এম সাখাওয়াত হোসেন গতরাতে খুলনা গেজেটকে জানান, জোটের বৈঠকে সারাদেশে খেলাফত মজলিসের ১২ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে খুলনা-৪ রয়েছে।

জামায়াতের প্রার্থী মাওলানা মো. কবিরুল ইসলাম বলেন, কেন্দ্রের নির্দেশে তিনি প্রত্যাহারপত্র আমীরের কাছে পাঠিয়েছি। কেন্দ্র থেকে সে নির্দেশনা দেওয়া হবে, সেভাবেই কাজ করবো।

এদিকে জামায়াতের প্রার্থীতা প্রত্যাহারের ফলে খুলনা-৪ নম্বর আসনে ত্রিমুখী লড়াইয়ের পরিবেশ তৈরি হলো। খুলনা-৪ আসনে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইউনুস আহম্মেদ শেখ ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন। তিনজনই আসনটিতে আগে নির্বাচন করেছেন। তবে কেউই জয়ী হতে পারেননি।

এদিকে জামায়াতের সমর্থনে খুলনা-১, ২, ৩ ও ৫ নম্বর আসন থেকে খেলাফত মজলিসের ৪ প্রার্থী আজ মনোনয়নপত্র প্রত্যাহার নিচ্ছেন। খুলনা-৪ বাদে অন্য ৫টি আসনে জামায়াত নেতারাই ১০ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০