ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি 📢 হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন 📢 ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার 📢 বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির 📢 মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ 📢 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 📢 চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত 📢 তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক 📢 ‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা 📢 খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১১ জানুয়ারী ২০২৬, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘদিনের বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হলো নগর বিএনপি, দুশ্চিন্তায় অন্য প্রার্থীরা

নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে খুলনা মহানগর বিএনপি। প্রায় ৪ বছর পর দলীয় কার্যালয়ে গিয়ে সভা করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ সাবেক নেতারা। খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচন পরিচালনা কমিটিও গঠন হয়েছে উভয় অংশের নেতাদের নিয়ে। এতে মাঠ পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে বিএনপির ঐক্যবদ্ধ ভূমিকায় দুশ্চিন্তা বেড়েছে অন্য দলগুলোর প্রার্থীদের মাঝে। বিশেষ করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা কিছুটা হলেও আশাহত হয়েছেন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনা মহানগর বিএনপিতে বিভেদ বেশ পুরানো। ২০২১ সালে ৯ ডিসেম্বর নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মঞ্জু। এর জেরে মঞ্জুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ স্থগিত করা হয়।

এরপর থেকে মঞ্জু ও মনা-তুহিনের পথ দুই দিকে চলে যায়। গত ৪ বছর ধওে পৃথকভাবে কর্মসূচি পালন করে বিএনপির দুই পক্ষ। খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নির্ধারণ নিয়ে বিভক্তি আরও বৃদ্ধি পায়। তিন নেতাই দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে কার্যক্রম শুরু করেন। নানা জল্পনার অবসান ঘটিয়ে নজরুল ইসলাম মঞ্জুর হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয় বিএনপি। কিন্তু মঞ্জুর পক্ষে কাজ করতে অস্বীকৃতি জানায় মহানগর বিএনপির বর্তমান নেতারা। এনিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের মধ্যস্ততায় দফায় দফায় বৈঠক করে বিএনপির উভয়পক্ষ। একপর্যায়ে নির্বাচনকে সামনে রেখে সবাই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়।

সূত্রটি জানায়, সর্বশেষ শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচন পরিচালনা কমিটি গঠনের উদ্দেশ্যে প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি। ওই সভায় শফিকুল আলম মনাকে আহ্বায়ক, নগর বিএনপির সাবেক উপদেষ্টা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু ও শফিকুল আলম তুহিনকে সমন্বয়ক করে ১০১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সার্বিক বিষয় নিয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, নেতাকর্মীদের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য তৈরি হয়, আবার দূর হয়ে যায়। বড় দলে এগুলো স্বাভাবিক ঘটনা। নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। আশা করছি বিএনপি প্রার্থীরা সব আসনে বিজয়ী হবে।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, মহানগর পর্যায়ে নেতারা বসে সবাই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে থানা ও ওয়ার্ড পর্যায়েও একইভাবে কমিটি করে ধানের শীষের পক্ষে কাজ শুরু হবে।

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিভেদ ভুলে নির্বাচনে কাজে সবাই একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির সবপর্যায়ের নেতাকর্মীর কাছে কৃতজ্ঞ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত

১০

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১১

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১২

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

১৩

আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

১৪

শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয়’ হয়ে গেছেন

১৫

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

১৬

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

১৭

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

১৮

জিয়াউর রহমানের গৌরবময় জন্মদিন আজ

১৯

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান

২০