ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :০৯ জানুয়ারী ২০২৬, ৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটে ‘না ভোট’ দেওয়ার সুযোগ নেই : মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। ওই গণভোটে ‘না ভোট’ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আমরা চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এ সংসদের সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে- সেগুলো আমরাই বহু আগে ২০১৬ সালে এবং ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। গণভোটের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটা জরুরি এবং এতে ‘না’ বলার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘গোটা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে, বিশেষ করে আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে- আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। নির্বাচনের সময় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

খুলনা বিভাগে ৩৫ জনের প্রত্যাহার, ৩৬ আসনে চূড়ান্ত প্রার্থী ২০১

আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত’

বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

১০

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা

১১

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

১২

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

১৩

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

১৪

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

১৫

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

১৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৭

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

১৮

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

১৯

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

২০