ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি 📢 হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন 📢 ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার 📢 বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির 📢 মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ 📢 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 📢 চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত 📢 তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক 📢 ‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা 📢 খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত
সংবাদ এখন ডেস্ক
আপডেট :০২ জানুয়ারী ২০২৬, ৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মীদের ভিড়

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা, নাটোর, ঝালকাঠি, ফরিদপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা কবর জিয়ারতে আসছেন।

শুক্রবার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য ও ডাকসুর ভিপি আমান উল্লাহ আমানসহ নেতাকর্মীরা, নাটোর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলিসহ দেশের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নেতৃত্বে কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।

অপরদিকে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে জনপ্রিয় এই নেত্রীর কবর জিয়ারত করতে আসছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হওয়া বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড় জমে জিয়া উদ্যানের সমাধিস্থলে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করেই মানুষ কবর জিয়ারতে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত

১০

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১১

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১২

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

১৩

আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

১৪

শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয়’ হয়ে গেছেন

১৫

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

১৬

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

১৭

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

১৮

জিয়াউর রহমানের গৌরবময় জন্মদিন আজ

১৯

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান

২০