ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি 📢 হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন 📢 ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার 📢 বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির 📢 মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ 📢 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 📢 চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত 📢 তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক 📢 ‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা 📢 খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত
সংবাদ এখন ডেস্ক
আপডেট :৩১ ডিসেম্বর ২০২৫, ২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সেই মানিক মিয়াতেই শেষ বিদায় নিচ্ছেন বেগম খালেদা জিয়া

চুয়াল্লিশ বছর আগে রাজধানীর শেরেবাংলা নগরে যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, সেখানেই শেষ বিদায় নিচ্ছেন তার স্ত্রী খালেদা জিয়া।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা হবে। সেজন্য আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।

জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নেমেছে। দেশে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন তাদের নেত্রীকে বিদায় জানাতে।

১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিয়ে হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন ১ নম্বর সেক্টরের কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য স্বাধীনতার পর তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। পরে নানা ঘটনাপ্রবাহের মধ্যে তিনি ক্ষমার শীর্ষে পৌঁছান।

তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন।

বিমানে করে তার মরদেহ ঢাকায় নিয়ে আসার পর ২ জুন প্রেসিডেন্ট ভবনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা হয়। তাকে দাফন করা হয় সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে (এখনকার জিয়া উদ্যান)।

স্বামীর মৃত্যুর পর বিএনপির হাল ধরেন খালেদা জিয়া। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন ‘আপোসহীন নেত্রী’।

১৯৯১ সালের নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী; আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।

তার চার দশকের রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে। তিনি গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন; তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। নির্বাচনে প্রার্থী হয়ে কখনো তিনি হারেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত

১০

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১১

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১২

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

১৩

আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

১৪

শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয়’ হয়ে গেছেন

১৫

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

১৬

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

১৭

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

১৮

জিয়াউর রহমানের গৌরবময় জন্মদিন আজ

১৯

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান

২০