ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :৩১ জানুয়ারী ২০২৬, ২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

২২ বছর পর খুলনায় আসছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর আগামী সোমবার খুলনায় আসছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন সকাল ১০ টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে সর্বশেষ খুলনায় এসেছিলেন তিনি। ওইদিন জিয়া হলে সমাবেশে ভাষণ দেন তারেক রহমান। ২২ বছর পর প্রিয় নেতার সফরকে কেন্দ্র করে কর্মীদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। খুলনার স্মরণকালের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে তাকে স্বাগত জানানো হবে।

এদিকে যশোর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, যশোরে আসছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে জেলা জুড়ে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। তার আগমনের ঘোষণা দিয়েছেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি তারেক রহমানের আগমনের বিষয়টি জানান। নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী ২ ফেব্রুয়ারি দুপুরে তারেক রহমান যশোরে আসবেন এবং উপশহর ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দিবেন।

এ বিষয়ে যশোর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠকে প্রাথমিকভাবে সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০