ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২৯ জানুয়ারী ২০২৬, ২:১১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনি সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনি প্রচারাভিযান শুরু করছেন। এ কর্মসূচির অংশ হিসেবে তিনি আজ দুপুরে রাজশাহী যাচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর একই দিনে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে আরো দুটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

তিন দিনের সফরসূচির মধ্যে রয়েছে ৩০ জানুয়ারি বিকেলে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত। এরপর রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরদিন ৩১ জানুয়ারি দুপুরে বিসিক শিল্প পার্কে এবং বিকেলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এই সফরকালে বিএনপি চেয়ারম্যান দুই দিন বগুড়ার হোটেল নাজে রাতযাপন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনি প্রচার চালান। এ পর্যন্ত তিনি মোট ১৬টি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১০

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১১

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৩

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৪

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৫

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৬

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৭

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৮

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

১৯

৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল

২০