ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্যালট দুটি এবং প্রার্থী বেশি হওয়ায় ভোট গণনায় বেশি সময় লাগতে পারে’

এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। পাশাপাশি এবার সারা দেশে প্রার্থীর সংখ্যাও বেশি। ফলে ভোটগ্রহণ এবং গণনা—উভয়ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব।

এ সময় তিনি জানান, এবারের নির্বাচনে বিদেশ থেকে প্রায় ৫শ পর্যবেক্ষক ও সাংবাদিক আসবেন।

সচিব বলেন, এবার প্রবাসীদের জন্য এবং অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ধরনের ব্যালট ব্যবহার করা হচ্ছে। দুটি ব্যালট এবং অধিক প্রার্থীর কারণে ভোট গণনায় সময় লাগবে। বিশেষ করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনায় বড় চ্যালেঞ্জ রয়েছে।

উদাহরণ টেনে তিনি বলেন, ফেনী-৩ আসনে ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লায় ১৩ হাজার ৯৩৯ জন পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। একটি কেন্দ্রে ৩ হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ ৫-৬ গুণ বেশি, যা ফলাফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক সাড়ার বিষয়ে সচিব জানান, ইসি ৮৩টি সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিল। এর মধ্যে ৩৬টি সংস্থা নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি বর্তমানে ঢাকায় আছেন, যা বেড়ে ২৭৫ থেকে ৩০০ জনে দাঁড়াতে পারে। এ ছাড়া, কমনওয়েলথ থেকে ১০ জন এবং তুরস্ক থেকে ৯ জন প্রতিনিধি আসার কথা রয়েছে। সবমিলিয়ে প্রায় ৫শ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাদের জন্য অন অ্যারাইভাল ভিসার সুবিধাও রাখা হয়েছে।

নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে মোবাইল ব্যাংকিং নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, পুরোপুরি শাটডাউন বা বন্ধ করার পরিকল্পনা আমাদের নেই। তবে লেনদেনের ওপর একটি লিমিট বা সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। আই-ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হতে পারে।

ভোটারদের এনআইডি কার্ড অন্য কারও কাছে হস্তান্তর না করার বিষয়ে সতর্ক করে সচিব বলেন, মিরপুরে এনআইডি কার্ড নেওয়ার মতো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা আচরণবিধি লঙ্ঘন। ভোটারদের সচেতন হতে হবে।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে টিআইবির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। তবে কেউ যদি তথ্য গোপন করে প্রার্থী হন এবং পরে তা প্রমাণিত হয়, তবে আরপিও’র নতুন ধারা অনুযায়ী কমিশন যেকোনো সময় ব্যবস্থা নিতে পারবে।

আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য এবার ১৬ হাজারের বেশি বিএনসিসি ভলান্টিয়ার কাজ করবেন। আগামী রোববার তাদের কমান্ড স্ট্রাকচার ও ডেপ্লয়মেন্ট প্ল্যান চূড়ান্ত করা হবে বলে জানান সচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০