ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২০ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ মঙ্গলবার। তপশিল অনুযায়ী আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এই নির্বাচন ঘিরে ইসি কোনো চাপে নেই বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এদিকে নিবন্ধিত ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে।

ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের (মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের) বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ ছিল। নির্ধারিত সময়ে মোট ৬৪৫টি আপিল ইসিতে জমা পড়ে। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ৪১৯ জন। আর রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হলেও আপিলে মনোনয়নপত্র বাতিল হয়েছে ছয় জনের। আজ ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর আগামীকাল নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে এবং প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেবে ইসি। আগামী পরশু থেকে পুরোদমে প্রচারণা শুরু হবে।

আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে ইসি। এবারই প্রথম সংসদ নির্বাচনের পাশাপাশি একই কেন্দ্রে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া প্রথম বারের মতো যুক্ত হয়েছে পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম ও অবস্থান। গতকাল সোমবার ইসির উপসচিব মনির হোসেন জানান, নির্বাচন কমিশনের অনুমোদনের পর আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ১৫ জানুয়ারি থেকে গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান রয়েছে। ইসি জানিয়েছে, ৩০০ আসনে প্রায় ১২ কোটি ৭৭ ভোটার, ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্রে ২ লাখ ৪৫ হাজারেও বেশি ভোটকক্ষ থাকবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট নেওয়ার সুবিধার্থে প্রতি ভোটকক্ষে সিল দেওয়ার গোপনকক্ষ (মার্কিং প্লেস) বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০