ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :২০ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ১১টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার, যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক পৃথক বৈঠক হয়। পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালিসহ ৯ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সামনে বিষয়টি জানান দলটির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।

বৈঠক শেষে হুমায়ন কবীর বলেন, ২৫ ডিসেম্বরের ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক মহলেও তারেক রহমান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। আজকের বৈঠকের সূচিতে মোট ১১ জন রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এসব বৈঠক হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, ভবিষ্যতে সরকার গঠন করলে বিএনপির উন্নয়ন পরিকল্পনা, আমাদের ৩১ দফার বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি সরকার গঠন করলে কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা হবে বলে আলোচনায় উঠে আসে।

চলমান অন্তর্বর্তী সরকারের কিছু অগ্রগতি আছে, ধারাবাহিকতাও বজায় রাখার কথা জানান হুমায়ুন কবির। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশকে আর কেউ নির্দেশনা দিতে পারবে না। অন্য দেশের নির্দেশনায় বাংলাদেশের মানুষ চলে না। সেটা আর কখনো ফিরে আসবে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন বিষয়ে কোনো আলোচনা হয়েছে নাকি জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন নিয়ে ‘দে আর ভেরি মাচ এক্সাইটেড। ডেমোক্রেটিক ট্রান্জিশন হতে যাচ্ছে। তো এটা নিয়ে আর এক্সাইটেড।এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট। বাংলাদেশের মানুষের মত তারাও নির্বাচন নিয়ে এক্সাইটেড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০