ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১৮ জানুয়ারী ২০২৬, ১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নাতি-দাদিসহ নিহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি-দাদিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের ১০ মাস বয়সি ছেলে সাইফান হাসান, দাদি মৃত মোশারফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।

মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাজেদুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। ফাঁদ তৈরির তারের লিকেজে সজিব সিকদারের ১০ মাস বয়সি ছেলে সাইফান হাসান হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে নাতি ও দাদিকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী দাদা ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তিনিজনই মারা যান।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। বর্তমানে নিহতদের মরদেহ নিজ বাড়িতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০