ই-পেপার
ব্রেকিং নিউজ
সংবাদ এখন ডেস্ক
আপডেট :১৪ জানুয়ারী ২০২৬, ৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সায়েন্সল্যাব অভিমুখে শিক্ষার্থীরা, অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ

কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাবের দিকে পথযাত্রা শুরু করেছেন। এর আগে তারা তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

বুধবার (১৪ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণ থেকে বেলা সাড়ে ১১টার দিকে মিছিল বের হয়ে রায় সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড়ে এসে শিক্ষার্থীরা অবস্থান নেন। দুপুর আড়াইটা পর্যন্ত সড়ক অবরোধের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ইয়ামিন বলেন, ‘আমরা তাঁতীবাজার মোড় অবরোধ করেছি। এখন সায়েন্সল্যাবের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী কর্মসূচি সেখানে ঘোষণা করা হবে।’

অন্য একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি নিয়ে বারবার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু কোনো আশানুরূপ ফল পাইনি। বাধ্য হয়ে আজ আমরা ব্লকেড কর্মসূচি নিয়েছি। যতক্ষণ অধ্যাদেশ জারি হবে না, আমাদের আন্দোলন চলবে।’

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান সাজিদ ওয়াসি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান এই আন্দোলনে কর্তৃপক্ষের ধীরগতি শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের একমাত্র দাবি হলো দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কেবিনেটে উপস্থাপন করে রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে : মাহদী আমিন

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

যৌথ বাহিনীর অভিযানে ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

১০

থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

১১

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি

১২

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

১৪

কমার একদিন পরই বাড়ল সোনার দাম

১৫

খুলনার মুসলিম লীগ বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিচ্ছে

১৬

নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৭

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

খুলনায় চাঁদার দাবিতে দোকানে তালা পরদিন ক্যাশ বাক্স লুট, বাড়িতে গুলি

১৯

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ : ১৪৪ ধারা জা‌রি

২০