ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি 📢 হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন 📢 ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার 📢 বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির 📢 মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ 📢 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 📢 চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত 📢 তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক 📢 ‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা 📢 খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত
সংবাদ এখন ডেস্ক
আপডেট :০৯ জানুয়ারী ২০২৬, ২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ নিহত ৩

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ার হাট এলাকায় দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৮), চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। তাদের মধ্যে নাফিজ আহমেদ অয়ন নৌবাহিনীর মার্চেন্ট সদস্য ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মহাসড়কের ওপর গাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই লেনে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত’

বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

১০

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

১১

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

১২

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৩

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

১৪

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

১৫

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

১৬

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত

১৭

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১৮

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১৯

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

২০