ই-পেপার
ব্রেকিং নিউজ
📢 চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি 📢 হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন 📢 ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার 📢 বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির 📢 মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ 📢 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 📢 চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত 📢 তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক 📢 ‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা 📢 খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত
সংবাদ এখন ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারী ২০২৬, ২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-করাচি ফ্লাইট ২৯ জানুয়ারি থেকে শুরু

২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বিমান)। এতে করে এক দশকের বেশি সময় পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে।

বিমানের উচ্চপর্যায়ের সূত্র জানায়, প্রাথমিকভাবে তিন মাসের জন্য সপ্তাহে দুইটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো চলবে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত।

এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি এই রুটে ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত আকাশপথ ব্যবহারের অনুমোদন দেয়।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারীরা মূলত দুবাই বা দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে যাতায়াত করছেন।

সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে। বাণিজ্যিক সম্পর্কও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিমান কর্মকর্তারা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। এই উদ্যোগ বাস্তবায়ন করা হলে ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।

সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা সংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমান খাতের বিশেষজ্ঞরা বলেন, ঢাকা-করাচি রুটটি বাণিজ্যিকভাবে ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সরাসরি আকাশপথে যোগাযোগ থাকলে অর্থনৈতিক সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরো সুদৃঢ় হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

তারেক রহমানের সঙ্গে ১১ দেশের কূটনৈতিকের বৈঠক

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত

১০

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১১

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি

১২

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

১৩

আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

১৪

শোকজের জবাবে বিসিবিকে নাজমুল বললেন, ‘জনপ্রিয়’ হয়ে গেছেন

১৫

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

১৬

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

১৭

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

১৮

জিয়াউর রহমানের গৌরবময় জন্মদিন আজ

১৯

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান

২০